করোনা সচেতনতায় হাত ধুয়ে বিদ্যালয়ে প্রবেশ করলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান

মো. নাজমুল হোসেন: বিশ্বব্যাপী করোনো ভাইরাস রোধে সাবান দিয়ে হাত ধুয়ে বিদ্যালয়ে প্রবেশ করে সচেতনতা মূলক প্রচারনা করলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান, ভূগল ও সাহিত্য বিষয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এধরনের ব্যতিক্রমী কাজ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। কিন্তু এ ভাইরাস থেকে খুব সহজেই বাচা সম্ভব। যদি আমরা কিছু নিয়ম মেনে চলি। তাই আমি নিজেই এইসব নিয়ম মেনে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সীমিত ভাবে মুজিববর্ষ পালন করা হবে। ইতোমধ্যে আমাদের উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের  পক্ষ হতে সকল ধরনের সভা, সমাবেশ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসহ নানা ধরনের কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে।
এসময় স্ট্যানলী কস্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জেলা আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্নু মিয়া, ইউপি সদস্য টমাস রোজারিও, লিপি গমেজ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপালী গমেজ সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, মাসুদ মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *