নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে সামাজিক সংগঠন গাইডসের পক্ষ হতে শিক্ষা সহায়ক উপকরণ খাতা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার মীরের ডাঙ্গী এলাকায় এ খাতা বিতরণ করা হয়। ৪র্থ বারের মত সংগঠনের পক্ষ হতে নয়নশ্রী, বান্দুরা, বারুয়াখালী এবং শিকারিপাড়া ইউনিয়নের চারশত শিক্ষার্থীদের মাঝে দুইহাজার ২০ পিস খাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল। এসময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে গাইডস দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে এসে দাঁড়িয়েছে। উদ্যোগটি সত্যি চমৎকার। আমাদেরর যার যার নিজ উদ্যোগে মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। তাহলে সমাজ হবে আনন্দময়।
এছাড়া অনুষ্ঠানে রিফাত খন্দকারের সভাপতিত্বে করোনা ভাইরাস রোধ, ঘরের বাহিরে লাইট জ্বালানো এবং উচ্চ শব্দে গান বাজানো বন্ধে সচেতনতা মূলক আলোচনা করা হয়।
এসময় উপস্থিত নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বান্দুরা ইউপি আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম, নয়নশ্রী ইউনিয় আওয়ামীলীগের সাধারণ স¤পাদক অ্যাড. নান্নু মিয়া, আওয়ামীলীগ নেতা ফয়েজ আল মাসুদ টুটুল, ইউপি সদস্য আব্দুল রাজ্জাক, সংগঠনের সাধারণ স¤পাদক হাসানুর আমিন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর রানা সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
