কেরানীগঞ্জে হাজী জজ মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে হাজী জজ মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার(০৬মে) বিকেল সাড়ে পাঁচটায় তেঘরিয়া ইউনিয়নে দেড়শতাধিক অসহায় মানুষের হাতে হাতে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময় হাজী জজ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রায়হান মিয়া বলেন, আমরা তেঘরিয়া ইউনিয়নে করোনা মহামারীর শুরু থেকে অসহায় কর্মহীন মানুষকে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে নিয়মিতভাবে সহায়তা করে আসছি।

পরিবত্র রমজান মাসেও আমরা খাদ্যসামগ্রী দিয়ে অসহায় কর্মহীন মানুষদেরকে সহায়তা করার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ইফতারসামগ্রী দিয়েও সহায়তা করা হচ্ছে। যতদিন মহামারী ও রমজান থাকবে ততদিন আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। তেঘরিয়া ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না এবং বিনা ইফতারিতেও কেউ ইফতার করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *