এসএসসি পরীক্ষায় পাস করেও ফলাফল জানা হলো না ইলিয়াছের

মো.কামাল হোসেনঃ এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেও ফলাফল জানার সুভাগ্য হলো না কীটনাশক পান ও পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যাকারী মৃত ইলিয়াছ খান (১৭) নামে স্কুল শিক্ষার্থী। ফলাফল দেওয়ার একদিন আগে শনিবার (৩০মে) সকালে দোহারের নয়াবাড়ি ইউনিয়ের বাহ্রা এলাকায় পদ্মানদী ঝাঁপ তিনি আত্মহত্যা করে।

ইলিয়াছ কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসির পরীক্ষার্থী ছিলো। আজ রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করলে ইলিয়াছ কৃতিত্বের সাথে জিপিএ ৩.৬১ পেয়ে পাস করে ।

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম নববাংলাকে জানান, ইলিয়াছ ছেলেটার ফলাফল আমি দেখেছি ও ভাল রেজাল্ট করেছে। কেন যে আত্মহত্যা করলো ছেলেটা আমাদের বুঝে আসছে না আত্মহত্যাকারি ইলিয়াছ মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী খানের ছোট ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *