মো.কামাল হোসেন : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বীরদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা। সোমবার দুপুরে জয়পাড়ার আইএবি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারপ হোসেন শামিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা.হাফিজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহাদাত হুসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি আলহাজ্ব শামীম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব,ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী হাফেজ রুহুল আমিন দেওয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সভাপতি মো.জামাল হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন প্রমুখ।
