নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক। রবিবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগ করেন।
জানা যায়, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন এ প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে এসএম খালেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের সঙ্গে সংহতি জানান প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা। এক পর্যায়ে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করেন।
পরে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে জড়ো হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়। একপর্যায়ে এসএম খালেক ব্যাক্তিগত সমস্যা কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দোহার উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান। তিনি জানান, খালেকের পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
