ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি হানিফ মিয়া সেক্রেটারী শাহিন আহমদ

মো. কামাল হোসেন : ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মিয়া কে সভাপতি ও সাবেক জয়েন্ট সেক্রেটারি শাহিন আহমদকে সেক্রেটারী করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার কেরানীগঞ্জের কোনাখোলায় সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়৷ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলামের সঞ্চলনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার, নবাবগঞ্জ, ও কেরানীগঞ্জ থানা শাখার দায়িত্বশীলগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *