আশুলিয়ায় বর্নিল নৌকা বাইচ নবাবগঞ্জ রোইং ক্লাব রানার্সআপ

নবাবগঞ্জ প্রতিনিধি ঃ  ঢাকার আশুলিয়া তুরাগ নদীতে হয়ে গেল বর্নিল নৌকা বাইচ। সোমবার তুরাগ নদীতে অনুষ্ঠিত বাইচে ৮টি কোষা নৌকা অংশগ্রহণ করে। বাইচে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়। এতে ঢাকার নবাবগেঞ্জর রোহিং ক্লাব রানার্সআপ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নবাবগঞ্জ রোইং ক্লাবের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মজিবর ও মো. মেহেদী হাসান মিশাল। ক্নাবের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা বলেন, আমাদের ক্লাব প্রতি বছরই নৌকা বাইচে অংশ গ্রহন করে। এবার আমাদের ক্লাব রানার্স আপ হয়েছে। এমন সফলতায় মাঝি- মাল্লাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের ক্লাবের ধারাবাহিক সফলতা বজায় রাখার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই।
নবাবগঞ্জ রোইল ক্লাবের এমন সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার রেদওয়ান শুয়েব অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এক সময় দোহার নবাবগঞ্জে প্রচুর নৌকা বাইচ, ভেলা বাইচসহ নদীকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান হতো। এখন অনেকটা কমে গেছে। তবে নবাবগঞ্জ রোইং ক্লাব সেই ঐতিহ্যে ধরে রাখতে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে। আমি নবাবগঞ্জ রোইং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য ২০২৩ সালে হাতিরঝিরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকা বাইচে আন্তর্জাতিক ও জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করে। দুই ইভেন্টেই দ্বিতীয় স্থান অর্জন করেছে নবাবগঞ্জ রোইং ক্লাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *