মো. শাজাহান খান (আরব আমিরাত) : সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘন্টায় আরও ২৯,০০০ চেয়েও বেশি করোনা পরিক্ষা করা হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে আরও ৫১৮ জন। আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ্য হয়েছেন ৯১ জন এবং আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৭৫৬ জন, মৃত্যুবরণ করেছেন ৫৬ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৬৩৭ জন।
