দোহারের মৌড়ায় ব্যাক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামের মরহুম আফজাল খাঁনের সন্তান সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম খাঁন তার নিজস্ব অর্থায়নে এলাকার গরিব ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ২৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

নজরুল ইসলাম খাঁন দেশের বাহিরে থাকায় তাকে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন তার বড় ভাই কোরবান খান ও তাজুল ইসলাম খাঁন। তারা সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে বিতরণী কার্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *