মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচির সহিত বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ ডিসেম্বর বিকাল ৩.০০ ঘটিকায় ইউপি কার্যালয় পরিষদ হল রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আন্ধারীঝাড় ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সভায় আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, নিকাহ্ ও তালাক রেজিষ্টার কাজী, ইউনিয়নের ইমাম , হিন্দু বিবাহ রেজিষ্টার , সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির হিতেশ কুমার রায় এ্যাসোসিয়েট অফিসার সেল্ প প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ,সভাটি পরিচালনা করেন, হিতেশ কুমার রায়। সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির কার্যক্রম ও গেম এর মাধ্যমে বাল্য বিবাহের কুফল তুলে ধরা হয় এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করা হয় বাল্যবিবাহ বিষয়ে কর্মসূচির অবস্থান তুলে ধরেন, সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা ও সচেতনতাই পারে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির প্রতিকার করতে, পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত আলোচনা সভার সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
