মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস,উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দীন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আলম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা প্রতিবন্ধী অফিসার আব্দুল আহাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা, ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ রুহুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর রহমান, যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, উপজেলা কৃষি অফিসার আব্বাস আলী,আইটি প্রোগ্রাম অফিসার রুবেল সরকার, আজকের দর্পণের প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
