আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে —- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এই ত্যাগটাকে যদি আমরা সত্যিকার পক্ষে কাজে লাগাতে চাই, এই আত্মত্যাগী তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন তৈরি করতে পারি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢালী আমবার নিবাস রিসোর্টে, ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে শুক্রবার বিকালে এসব কথা বলেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরো বলেন, আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দুর এগিয়েছি আমরা, আরো অনেক দুর এগুতে হবে। আমার বিশ্বাস ঢাকা কলেজ নেতৃত্ব দিয়েছে, মেধার ক্ষেত্রে ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।
ঢাকা কলেজের আয়োজনে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র, অনুষ্ঠানের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলন চেয়ারম্যান জুনায়েদ সাকিসহ আরো অনেকে। পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *