আজ সালমান এফ রহমানের জন্মদিন

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের জন্মদিন আজ ।
কঠোর পরিশ্রমী আর অমায়িক ব্যক্তিত্বের অধিকারী সালমান এফ রহমান ২৩শে মে ১৯৫১ সালে ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফজলুর রহমান এবং মাতার নাম সৈয়দা ফাতিমা রহমান।

সালমান ফজলুর রহমান বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যাক্তাদের আইকন, যিনি সালমান এফ রহমান নামেই বেশী পরিচিত। তিনি বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং ভাইস চেয়ারম্যান। আন্তজার্তিক পরিমন্ডলেও তিনি একজন খ্যাতিমান শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে স্বীকৃত। শুধু ব্যবসায়ী হিসাবে নয় নিজেকে গড়ে তুলছেন আপাতমস্তক একজন রাজনীতিবিদ হিসেবে। গেল ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

নববাংলা পরিবারের পক্ষ থেকে সালমান এফ রহমানকে জন্মদিনের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *