নিজেদের ‘স্ট্রিট ভিউ’ ও ‘গুগল আর্থ প্রজেক্টসের’ জন্য প্রচুর ছবি তুলেছে গুগল। সবমিলিয়ে এক কোটি মাইলেরও বেশি ‘স্ট্রিট ভিউ’ এবং ৩.৬ কোটি বর্গ মাইল ‘গুগল আর্থ’ ছবি রয়েছে প্রতিষ্ঠানটির হাতে। বিশ্বের মোট বসবাসস্থলের ৯৮ শতাংশের ছবি তোলা হয়েছে বলেও দাবি করেছে গুগল।
আরও দেখুন কোটি মাইলের ছবি রয়েছে গুগলের হাতেCategory: বিজ্ঞান-প্রযুক্তি
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ঢাকার দোহারে আজ বুধবার (১১ নভেম্বর) ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছেন দোহার উপজেলা প্রশাসন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করেন দোহার উপজেলা প্রশাসন।
আইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
বর্তমানে নানা অপকর্ম ঘটছে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে। নানা গুজব ছড়ানো থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়ানোর মত অপকর্ম ঘটছে। এছাড়া হ্যাকিং ও স্প্যামিংতো আছেই। তাই সামাজিক যোগাযোগের এ মাধ্যমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। রোববার (২৪ নভেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘উগ্রবাদ ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই সার্ভিস প্রোভাইডার হিসেবে ইউটিউব-ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আইনের আওতায় এসেছে। আমাদের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন করে বাংলাদেশেও একই পরিকল্পনা করা হচ্ছে। বলেন, প্রতিবছর বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক-ইউটিউব বিপুল অঙ্কের টাকা একপ্রকার হাতিয়ে নিচ্ছে। যা বন্ধ হওয়া উচিত।
আরও দেখুন আইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ