নবীজির মহানুভবতা

ইহুদিরা নবীজিকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করে। এমনকি হত্যারও চেষ্টায় লিপ্ত হয়। একবার নবীজির ওপর জাদু করল ইহুদিরা। মদিনায় তাদের মিত্র বনু জুরায়েক গোত্রের লাবিদ ইবনে আসাম নামক এক ইহুদি তার মেয়েদের মাধ্যমে নবীজিকে জাদু করে। প্রথমে সে নবীজির খাদেমের মাধ্যমে নবীজির কয়েকটি চুল ও ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করে। তারপর তার মেয়েদের দিয়ে সেই চুলে ১১টি জাদুর ফুঁক দিয়ে ১১টি গিরা দেয় ও তার মধ্যে ১১টি সুচ ঢুকিয়ে দেয়। অতঃপর চুল ও সুচসহ চিরুনিটি একটি খেজুরের কাঁদির খোলা আবরণীর ভেতর রেখে মদিনার ‘যারওয়ান’ নামজ একটি পরিত্যক্ত ক‚পের তলায় একটি বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখে।

আরও দেখুন নবীজির মহানুভবতা