উপজেলা চেয়ারম্যান ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, নারিশা ইউনিয়নের ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানের প্রিজাইডিং কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এ ঘোষণা দেন।

জানা যায়,বিদ্যালয়ের শিক্ষারমান উন্নয়নসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ ও জমিদাতাদের দাবির মুখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সভাপতি’র দায়িত্ব নিতে সম্মতি দেন।

উপজেল পরিষদের চেয়ারম্যান এ সময়ে সাংবাদিকদের বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলার উন্নয়নের কান্ডারী ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সার্বিক সহযোগিতায় এই অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আধুনিকায়নে শিক্ষা-প্রতিষ্ঠানে রুপান্তর করবো ইনশা আল্লাহ। যাতে এই জনপদের কোনো ছেলে ও মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হউন।আগামী দিনে সরকারি চাকুরীসহ দেশের সকল ক্ষেত্রে ওরা যাতে এগিয়ে যেতে পারে এটায় আমার প্রত্যাশা।

দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সভাপতি মনোনিত হওয়ায় দোহার উপজেলা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুর রহমান টিপু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, প্রতিষ্ঠানের অভিভাবক-শিক্ষার্থী,স্থানীয় এলাকাবাসী,সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *