দোহারে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে করোনাভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছেন প্রশাসন। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে মোট ৫ হাজার ৮শ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ১শ’ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *