দোহারে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

রাহাত মাহমুদ: গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র এ স্লোগানকে সামনে রেখে দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা স্বেচ্ছাসেবকলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ও জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মৌড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ হাতে গাছের চারা রোপন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী।

নিউ আইডিয়াল কিন্টারগার্টেন ও হাই স্কুলে গাছের চারা রোপন করছেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও নেতাকর্মীরা।

এর আগে তিনি মৌড়া নিউ আইডিয়াল কিন্টারগার্টেন ও হাই স্কুল এবং পূর্ব মৌড়া বাইতুন নূর জামে মসজিদ মাঠে গাছের চারা রোপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা (দক্ষিন) স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল আহম্মেদ মারুফ, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার খালাসী, মুকুসুদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাফর শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীনেতা মিজান মাহমুদ,ফারুক হোসেন, মুকসুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস মিয়া, মুকসুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মোড়ল, নিউ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শাহবুদ্দিন, সহকারী শিক্ষক সালমানও আওয়াল হোসেন, শাহিদ হোসেনসহ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

মৌড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা হাতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা

এসময় ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির ঘোষণাকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রথম দিন থেকেই দেশব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রম চালু করেছে, এ উপলক্ষে দোহার-নবাবগঞ্জে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা পর্যাক্রমে বিতরণ ও রোপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *