নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

মে.আককাস আলী, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ১৬ জুন মঙ্গলবার ১১টায় প্রেসক্লাবের হলরুমে মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আবেদ আলী মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেমক্লাবের সহ-সভাপতি মো. খোরসেদ আলম,সাধারণ সম্পাদক মো.আককাস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জিএম মিঠুন ,সাংগঠনিক সম্পাদক মাহবুব-উল আলম,অর্থ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল মন্ডল,প্রচার সম্পাদক অহিদুল ইসলাম,সাহিত্য সাংস্কৃতি সম্পাদক আব্দুল বারী,সিনিয়র সদস্য আর আর চৌধুরী,রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতি আবেদ আলী মাস্টার বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন,রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান এবং উপজেলা প্রেসক্লাবে কোনো মাদক সেবনকারীর জায়গা হবে না বলে তিনি হুসিয়ার করে দেন। সভায় সকলের আলোচনায় অনুষ্ঠান প্রণবন্ত হয়ে উঠে। শেষে সভায় সাবেক স্বাস্থ্য মন্ত্রীসহ তিন নেতার মৃত্যুতে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *