সিংগাইরে অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে তিন কৃষকের ৫টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়। গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের পশ্চিম জার্মিত্তা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন-ওই গ্রামের মৃত গেদা মাদবরের দুই ছেলে আব্দুর রহিমের ২টি ঘর ও আব্দুল করিমের ২টি ঘর ও প্রতিবেশি সমনের ১টি ঘর ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. ওসমান গনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে ওই গ্রামের আবদুর রহিমের বশত ঘর থেকে বিদ্যুতের শর্ট-শার্কিট আগুনের উৎপত্তি। এরপর মুহূর্তের মধ্যে রহিমের দুইটি ঘর পুড়ে যায়। এরপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী করিমের দুইটি ঘর আগুনে পুড়ে যায়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘন্টাব্যাপী পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে পরে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই তিন কৃষক খোলা আকাশের নিচে জীবন-যাপন করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আবদুল হালিম রাজু বলেন,আমি অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি ইউএনও ম্যাডামকে জানিয়েছি সে ছবি তুলে পাঠাতে বলছে আমি পাঠিয়ে দিয়েছি এবং ভুক্তভোগী পরিবারকে আমি ব্যক্তিগত ভাবে ৩০ হাজার টাকা দিতে চেয়েছি আজকের মধ্যে দিয়ে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *