কেরানীগঞ্জে কাজে ফিরছেন করোনা জয়ী দুই এসিল্যান্ড

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: করোনা যোদ্ধে জয়ী কেরানীগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা কাজে ফিরছেন। কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ইতোমধ্যেই মাঠে নেমে গেছেন!

সাংবাদিক স্বামীসহ আক্রান্ত সানজিদা আব্দুল্লাহ তিন্নি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দক্ষিণ কেরানীগঞ্জ প্রথম দফায় উভয়ে নেগেটিভ হলেও দ্বিতীয় দফায় স্বামী পজিটিভ হওয়ার আগামীকাল ০৭ জুন (রোববার) কাজে যোগদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে তিনি সুস্থ এবং দুই-একেই কাজে যোগ দিচ্ছেন বলে আমার সংবাদকে নিশ্চিত করেছেন।

গত ১১ মে  সানজিদা আব্দুল্লাহ তিন্নি এবং ১৫ মে কামরুল হাসান সোহেল করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে চলে যান। উপজেলার শীর্ষ দুই কর্মকর্তা করোনা পজিটিভ দারুণ প্রভাব ফেলে কেরানীগঞ্জে। আক্রান্ত হওয়া দিন পর্যন্ত উপজেলার আনাচে-কানাচেতে চষিয়ে বেড়িয়েছন এই দুই কর্মকর্তা।

জমি-জমা সংক্রান্ত  বিষয়ের বাহিরে বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা, পুলিশ, সেনাবাহিনী নিয়ে জনসচেতনতা সৃষ্টি, বাজার নিয়ন্ত্রণ, ভেজাল বিরুধী অভিযান, সরকারি সম্পত্তি উদ্ধার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাই তাদের অনুপস্থিতি করোনার হটস্পট কেরানীগঞ্জবাসীর জন্য সুখকর ছিলোনা।

তারা দু’জিনই পরিবার পরিজনের কথা চিন্তা না করে করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে ঝুঁকি নিয়ে কেরানীগঞ্জ উপজেলার মানুষের পাশে দিন-রাত একাকার করে ক্লান্তিহীনভাবে ছুটে চলছেন। নিজেদেরকে মানুষের সেবার নিয়োজিত রেখেছেন সব সময়। কর্মক্ষেত্রের প্রত্যেকটি জায়গায় তারা অত্যন্ত জনবান্ধব, সৎ, কর্তব্যপরায়ণ, মেধাবী ও সাহসিকতার পরিচয় রেখেছেন।

উপজেলার বিভিন্ন এলাকার সুধিজনরা জানান, মহামারি করোনা ভাইরাস কোভিট ১৯ এর শুরু থেকেই জীবনের ঝুকি উপেক্ষা করে এক মুহূর্তের জন্যও পিছপা হয়নি। সরকারি নির্দেশনা এবং ঘোষিত লকডাউন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি এবং আইন-শৃঙ্খলা নিশ্চিতকরাসহ অন্যান্য মানবিক কাজে নিজেকে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রেখেছেন। তাদের কাজের মহিমায় উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ উপজেলা সকল সরকারি কর্মকর্তাগণ তাদের নিয়ে গর্ববোধ করেন। তাদের এই কর্মগুনে তারা আম জনতার এসিল্যান্ড  হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ নেতৃত্বে উপজেলার ১২ টি ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন ও হতদরিদ্রদের ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং,বাজার মনিটরিং, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তদারকি, তাদের গতিবিধি তদারকি এবং দেশের অন্যান্য জায়গা থেকে আগত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও ইউপি চেয়্যারম্যান রাজনৈতিক ব্যাক্তিবর্গের সহায়তা করা এবং প্রত্যেক হতদরিদ্রের নিকট সুষ্ঠভাবে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে তার নির্দেশে কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা দ্বয়।

গত ২৮ ও ৩০ মে কামরুল হাসান সোহেল এবং  ০২ ও ০৪ জুন সানজিদা আব্দুল্লাহ তিন্নি পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ  হন। তাদের উপস্থিতি নিঃশব্দে উপজেলাবাসীর জন্য খুশির খবর। সাথে সাথে করোনা যোদ্ধাদের সাহস যোগাবে তাদের ফিরে আসার।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জবাসীর ভালোবাসায় আমি সিক্ত। অসুস্থ না হলে বুঝতাম না কেরানীগঞ্জবাসী আমাদের কত ভালোবাসে। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পেরে ভালো লাগছে। সেই সাথে মহান সৃষ্টিকর্তার প্রশংসা করছি এবং শুভাকাঙ্ক্ষীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই বিপদে পাশে থাকার জন্য। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

দক্ষিণ থানার সহকারী কমিশনার সানজিদা আব্দুল্লাহ তিন্নি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমাদের দেখবাল করা ডাক্তার, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সকল শুভাকাঙ্ক্ষী সর্বপরি কেরানীগঞ্জ উপজেলার জনগণের কাছে চিরঋণী হয়ে থাকবো তাদের দোয়া ও ভালোবাসার জন্য। নতুন জীবনে পুনরায় কেরানীগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি তার স্বামী সাংবাদিক ও লেখক আব্দুল্লাহ আল ইমরানের জন্য দোয়া চেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ বলেন, মাননীয় ডিসি মহোদয়ের নির্দেশে মডেল থানার সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল সুস্থ হয়ে ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছে। দক্ষিণের এসিল্যান্ড সানজিদা আব্দুল্লাহ তিন্নিও সুস্থ। আগামীকাল রোববার (০৭জুন) তার কাজে যোগ দেয়ার কথা থাকলেও তার স্বামী পজিটিভ থাকায় তিনি আপাতত যোগ দিচ্ছেন না। তারা সকলের দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *