| মো. শাজাহান খান, আরব আমিরাত থেকেঃ সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহ গুলো বন্ধ থাকাতে দেশটিতে একটু ভিন্নভাবে ঈদ উদযাপন করেছে প্রবাসীরা। ঈদের নামাজ পড়েছে নিজ ঘরে। প্রবাসীরা সবার প্রতি হবান জানান করোনা বিস্তার রোধে ঘরে থেকে ঈদ উদযাপন করার জন্য। আমিরাতে মসজিদ ও ঈদগাহ গুলো বন্ধ থাকাতে প্রবাসী ও স্হানীয় মুসল্লীরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায় করেছেন। এখানে ঈদের নামাজ সকাল ৫.৪৩টা হতে ৫.৫২ টার মধ্যে সকল ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদে ঈদের নামাজ না হলেও নামাজের দশ মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা হিল্লাহু আল্লাহু আাকবর…) প্রচার করা হয়। এর পর পরই প্রবাসীরা নামাজ আদায় করেন। এটা যেন একটা ভিন্নতর ঈদ। কেউ যাচ্ছে না অন্যদের বাসায়, অন্যরাও আসছে না কারো বাসায়। ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্হান বা ঘর হতে টেলিফোন বা অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। আমিরাতে দেশীয় প্রবাসীরাসহ এখানকার স্হানীয়রা ও অন্যান্য দেশের প্রবাসীরা কেউ নিতান্তই প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাচ্ছে না। আমিরাতে জুড়ে সকাল ছযটা থেকে রাত আটটা পর্যন্ত লোকজন বাহিরে যেতে পারেন। তবে শিল্প এলাকা আর লেবার ক্যাম্প এলাকাতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাহিরে যাবার অনুমতি আছে। আমিরাত সরকারের নির্দেশ মান্য করে প্রবাসীরা করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সবাই যে যার বাসায় নামাজ যেমন আদায় করেচেন তেমনি ভাবে বাহিরে বেড়ানীও সীমিত করে ঈদ উদযাপন করেছেন। তারা আহবান জানান দেশের মানুষো ঘরে থেকে ঈদ উদযাপন করে করোনা বিস্তার রোধ করবেন। |
