দোহারে অসহায় মানুষের মুখের হাসি ফোটাতে চান লায়ন আব্দুস সালাম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত ব্যস্ত ঢাকার দোহার উপজেলার বিলাসপুর গ্রামের সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী। কোন রকম প্রচারনায় বিশ্বাসী নয় এমন উদার মানসিকতা নিয়ে নিজ অর্থায়নে গোপনে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিতে আনন্দ পান তিনি।

গত দুইমাস ধরে করোনা দুর্যোগ শুরু হলে দোহারের অধিকাংশ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন লায়ন আব্দুস সালাম চৌধুরী।

তিনি বলেন, কোন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়, কর্মহীন এ মানুষগুলোর মুখে হাসি ফোটাতে ও একটু ঈদের আনন্দ এনে দিতে পারলেই খুশি। তারই ধারাবাহিকতা বজায় রেখে খাদ্য ও ঈদ সামগ্রী চাল, ডাল, তেল, লবন, আলু, পিয়াজ, মুরগী, সেমাই, চিনিসহ নগদ অর্থ বিতরণ করে চলেছেন।

লায়ন আব্দুস সালাম বলেন, সমাজে অসহায় অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে না পারলে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সর্বোত্তম আনন্দের দিন। তাই আত্মশুদ্ধির মাস রমযান থেকে শিক্ষা গ্রহণ করে অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা সকলের নৈতিক দায়িত্ব। তাহলে ইহকালীন সফলতার পাশাপাশি পরকালীন মুক্তি সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *