নবাবগঞ্জের বান্দুরা জেলেপাড়া লকডাউন, মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরা জেলে পাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর (হালদারপাড়া) ও বণিকপাড়া লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা থেকে এলাকাটি লকডাউন করা হয়। ঐ এলাকা থেকে এখন কেউ বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবে না। একই সাথে বান্দুরা বাজারের সকল বিপনি বিতাণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু এসব তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২০ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় নতুন করে উপজেলায় ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েচিল। যার মধ্যে ১৮ জনই নতুন বান্দুরার জেলে পাড়া ও বণিক পাড়ার। একজন বান্দুরা বাজারের বাসিন্দা। তাই নতুন বান্দুরাকে হট স্পট হিসেবে মনে করা হচ্ছে।

পুরাতন বান্দুরা বাজারের সাধারণ সম্পাদক মিনাল মিয়া জানান, প্রশাসনের নির্দেশে বাজারের সকল বিপনি বিতাণগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু নিত্যপ্রয়োজনীয় ও ফার্মেসী খোলা রাখা যাবে।

নতুন বান্দুরা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সুকুমার হালদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে জেলেপাড়া ও বণিক পাড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সরবরাহ করা যায় প্রশাসনের সাথে কথা বলে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *