নারিশা পশ্চিমচরে আলোকিত সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দেশের করোনা পরিস্থিতিতে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচরে আলোকিত সমবায় সমিতির উদ্যোগে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) নারিশায় পশ্চিমচরে আলোকিত সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় আলোকিত সমবায় সমিতির সদস্যরা বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য যদি সমাজের দুস্থ, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মুখে একটু হাসি ফুটাতে পারি তাহলেই আমাদের এই আলোকিত সমবায় সমিতির কার্যক্রম স্বার্থক বলে মনে করি। আমরা চাইবো সমাজের বিত্তশালীরা করোনা ভাইরাস মোকাবেলায় সমাজের দুস্থ, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে এগিয়ে আশে তাহলেই দেশের এই ক্রান্তিকালে আমাদের এই ক্ষদ্র প্রয়াস কিছুটা হলেও কর্মহীন হয়েপড়া মানুষের উপকারে আসবে। আমার তাদের সম্মান দিয়ে বলছি ত্রাণ নয়, আমরা ‘ভালোবাসার উপহার’ দিচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *