স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাজী সুলতান সাইফুলের স্ত্রীসহ দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আওয়ামী লীগ নেতার স্ত্রী ৫/৬দিন যাবত জ্বর, সর্দি, কাঁশি ও গলা ব্যাথা নিয়ে কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামের বাড়িতেই ছিলেন। বুধবার রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর সমরিতা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
কাজী সুলতান সাইফুল নিজেও কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। ধারনা করা হচ্ছে তার মাধ্যমেই তার স্ত্রী করোনায় সংক্রামিত হয়েছিলেন। এদিকে কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সে জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে ৪/৫দিন ধরে বাড়িতেই অবস্থান করছিলেন। বুধবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি সেখানে মারা যান। পেশায় তিনি ছিলেন একজন মাছ বিক্রেতা।
