মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): কোভিড-১৯ করোনা ভাইরাসে সারা দেশের মানুষ আক্রান্ত হচ্ছে। যার কারনে সরকার ১৭ই মার্চ থেকে পরপর ৩ বার ছুটি ঘোষণা করায় অফিস,আদালত,শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ হয়ে যায় কর্মহীন।দারিদ্রতার কষাঘাতে মানুষ যখন হতাশ। সেই ক্লান্তি লংগ্নে আর্তমানবতার সেবার ব্রুতী নিয়ে পাশে দাঁড়িয়েছে-ওয়েভ ফাইন্ডেশন ও লোকমোর্চা প্রকল্প।
মানুষের জীবন মান উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশে ও করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাসের কারনে দেশের অস্বচ্ছল ও খেটে খাওয়া অনেক মানুষ খাদ্য সংকটে ভূগছে। করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দি এসব কর্মহীন পরিবারের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় খাদ্য সহায়তা প্রদান করে আসছে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(১২ মে) সকাল ১১ টার দিকে সিংগাইর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা-এর নিকট ঘরবন্দি কর্মহীন ১০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্রদান করেন। এ খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাউল ৬ কেজি,ডাউল ১ কেজি,আলু ২ কেজি,লবন ৫০০গ্রাম, তৈল ৫০০গ্রাম, পেয়াঁজ ৫০০গ্রাম, সাবান মিনি লাক্স ১টি। এ খাদ্য সামগ্রী ইউএনও এর কাছে হস্তান্তর ও বিতরণের সময় ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক-মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর মো: কফিল উদ্দিন আহমেদ, সমন্বয়কারী-ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট হোসাইন ইসলাম রিপন, রিজিওনাল সমন্বয়কারী মো: আরিফ শিকদার, এরিয়া সমন্বয়কারী মো: সেলিম মিয়া, সমন্বয়কারী-সমৃদ্ধি কর্মসূচী মো: ফিরোজ হোসেন, উপজেলা লোকমোর্চার পক্ষে উপস্থিত ছিলেন -উপজেলা লোকমোর্চা প্রকল্পের সভাপতি হাজী আ: বারেক খান, সাধারণ সম্পাদক-আনোয়ারা খাতুন,প্রকল্প সমন্বয়কারী মো: হাবিবুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর ইউনিট ম্যানেজার মো.মনিরুল ইসলামসহ অন্যন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
