দুস্থ ও শিশুদের জন্য নবাবগঞ্জে চার বন্ধুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭মে) থেকে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন স্থানীয় সোহেল আহমেদ,জয়ন্ত সরকার, ড্যানি গোমেজ ও রতন ডি কস্তা। এসময় অন্যন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য বিস্কুট ও চকলেট বিতরণ করেন তারা।

রতন ডি কস্তা জানান, করোনা পরিস্থিতে আমরা ব্যক্তিগত অর্থায়নে চার বন্ধু মিলে দুস্থ ও কিছু মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছি। এছাড়া ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। আমরা চাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে সামর্থ অনুযায়ী সবাই মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *