“অগ্নিবিন্দু ” অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মো.নজরুল ইসলাম স্বপন সিংগাইর সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। গত ৭ই মে অগ্নিবিন্দু অনলাইনে ”সিংগাইর সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মাদক সেবনের আস্তানা বলে অভিযোগ ওঠেছে” শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশিত হয় এবং সেখানে লেখা হয়েছে আমি নাকি,মাদক সেবন করি এ কথা স্বীকার করেছি।

সংবাদে আরও লেখা হয়েছে আমার হাসপাতালের ১টি কক্ষ বন্ধুদের নিয়ে মাদক সেবন করি। যা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের কারনে আমার প্রতিষ্ঠানের ও আমার নিজের মানহানি হয়েছে। যার জন্য আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে উপজেলার পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার মো. সালাউদ্দিনের জমি আজিমপুর গ্রামের ওমর ফারুকের মধ্যস্থতায় গত ২ বছর আগে ১২ লক্ষ টাকা দিয়ে ক্রয় করি।

ক্রয় করার পর জানতে পারি,জাল দলিল মূলে আমার কাছে জমি বিক্রি করে। জাল দলিল মূলে আমার কাছে জমি বিক্রির সময়কালে উদেশ্য প্রনোদিত ভাবে সালাউদ্দিন কৌশলে আমাকে মাদক সেবন করিয়ে ব্লাকমেইল করে দৃশ্য ভিডিও ধারন করে। সালাউদ্দিনের এ প্রতারনা ফাঁস হলে নেশাদ্রব্য পানের ভিডিও ফুটেজ ভাইরাল করার হুমকি দিয়ে আসছে। সালাউদ্দিন আমার জমি ক্রয় বাবদ ১২ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন ধরনের ভিত্তিহীন কথাসহ আমাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করছে। এবং আমার পিছনে সাংবাদিক লেলিয়ে দিয়ে মানহানি ঘটাচ্ছে। আমি ( মো.নজরুল ইসলাম স্বপন) প্রকাশিত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *