নবাবগঞ্জে ইউনিক গ্রুপ ও ফজলুর রহমান ফাউন্ডেশনের যৌথ ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনার ভয়াল ছোবলে বিশ্ব আজ থমকে আছে। দিন যত গড়াচ্ছে এর ভয়াবহতা ততই বাড়ছে। বাংলাদেশও এই বিশ্ব মহামারী থেকে বাদ পড়েনি। ফলে কর্মহীন ভাবে জীবন যাপন করছেন এদেশের অধিকাংশ জনগন। কাজ না থাকায় খাবারের অভাবে অনেকের ঘরে জ্বলছে চুলা।

দেশের এই করুণ অবস্থায় মানবতার কল্যাণে ত্রাণ বিতরণ এই স্লোগানকে সামনে নিয়ে নবাবগঞ্জ বাসীর পাশে এসে দাড়িয়েছেন দেশ বরেন্য শিল্পপতি ইউনিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী ও ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান।

মঙ্গলবার (৫ মে) ২য় ধাপে উপজেলার কলাকোপা ইউনিয়নের পাঁচশত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে চুড়াইন ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, গত এপ্রিল মাসের শেষের দিকে ফজলুর রহমান ফাউন্ডেশনে ইউনিক কল্যাণ ট্রস্টের পক্ষ হতে ২০লাখ টাকার নগদ অনুদান দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নবাবগঞ্জ উপজেলায় ফজলুর রহমান ফাউন্ডেশন ও ইউনিক কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে পর্যায় ক্রমে সাড়ে ছয় হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। এতে করে এ উপজেলার কর্মহীন, অভাবগ্রস্ত, দুস্থ, অসহায়, ও হত দরিদ্র সাধারণ জনগণ কিছুটা হলেও খাবারের সহায়তা পাবেন।

এব্যাপারে কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল জানান, আমরা দুই জন কৃর্তীমান মানুষ পেয়ে নিজেদের খুবই ভাগ্যবান মনে করছি। দেশ বরেণ্য শিল্পপতি হয়েও তারা তাদের জন্মস্থানকে ভুলে যায়নি। যেকোন বিপদেই আমরা তাদের পাশে পেয়েছি। আমি কলাকোপা তথা নবাবগঞ্জ বাসীর পক্ষ হতে তাদেরকে ধন্যবাদ জানাই।

এসময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফজলুর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও নেতৃবৃন্দ এবং ইউনিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ইউনিক ইস্টার্নের সহকারী ব্যবস্থাপক মুসফিকুর রহমান পলাশ ও মনজুর হোসেন রিংকু উপস্থিত ছিলেন। সেই সাথে ত্রাণ বিতরণে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *