নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজিরটেক এলাকায় গরীবদের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে সমাজসেবক নূর-আলম এর ব্যক্তিগত অর্থায়নে ও কাতার প্রবাসী ইমরান হোসেন এর সহযোগীতায় পাঁচশত গরীব ও দুস্থ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়।
নুর আলম জানান, খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রমজান মাস জুড়ে পর্যায়ক্রমে বস্ত্রসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আয়নাল হোসেন, মহিউদ্দিন খোকন, জসিম উদ্দিন, আবেদ সওদাগর সহ অনেকে।
