নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় ‘বিলাশপুর মানবকল্যাণ ফাউন্ডেশনে’র উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার ( ২৪ এপ্রিল) সকালে বিলাশপুর ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ‘বিলাশপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শেখ মোস্তফাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসময় শেখ মোস্তফা নববাংলাকে জানান, শুধু করোনা পরিস্থিতিতে নয় যে কোনো মানবিক কাজে অসহায় দুস্থদের পাশে থাকবে ‘বিলাশপুর মানবকল্যাণ ফাউন্ডেশন।
