কেরানীগঞ্জে দুই নারীসহ পাঁচজন করোনা শনাক্ত: মোট আক্রান্ত ৮৩

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে দুই নারীসহ পাঁচজন নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। নতুন করে করোনায় আক্রান্তের পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি দক্ষিন কেরানীগঞ্জের আগানগর এলাকায়। এদের মধ্যে দুইজনই নারী। এক নারীর বয়স হচ্ছে ৫০বছর এবং অন্য নারীর বয়স ৪০বছর। অপরজন হচ্ছে ২৬ বছরের এক যুবক। বাকী দুইজনের একজনের বাড়ি কালিন্দী ইউনিয়নের বরিশুর গ্রামে। তার বয়স হচ্ছে ৫০বছর। অন্য আরেকজনের বাড়ি রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজার এলাকায়। তার বয়স হচ্ছে ৪৮বছর। এদিকে এই প্রথম রোহিতপুর ইউনিয়নে একজন করোনায় শনাক্ত হলেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের দিক দিয়ে উপজেলা পর্যায়ে কেরানীগঞ্জ দেশের শীর্ষে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *