কেরানীগঞ্জে করোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেমে নেই অন্যান্য চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে মহামারী করোনা ভাইরাসের কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেমে নেই অন্যান্য চিকিৎসা সেবা। এর বহির্বিভাগ, জরুরী বিভাগসহ অন্যান্য বিভাগ সার্বক্ষনিক চালু রয়েছে। এসব বিভাগে চিকিৎসার জন্য আসা রোগীরা আগেরমতই তারা সেবা পাচ্ছেন। সেবা না পেয়ে কেউ এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরে গেছেন এমন কোন অভিযোগ এমুহুর্থে পাওয়া যায়নি।

চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা একদিকে যেমন করোনা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তাদেরকে আইসোলেশনে রাখা, করোনা শনাক্ত রোগীদের হাসপাতালে পাঠানোসহ নানা সেবা দিচ্ছেন পাশাপাশি তারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অন্যান্য রোগীদেরকেও সন্তোষজনক সেবা দিচ্ছেন। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার কোন অভাব পরিলক্ষিত হচ্ছে না। নিয়মিতভাবেই তারা এ সেবা প্রদান করে যাচ্ছেন নিরলসভাবে।

জানা যায়, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০জন চিকিৎসক ও ৪০জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ মাসে গত ২৪দিনে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯জন প্রসুতি মায়ের স্বাভাবিক ডেলিভারি করানো হয় এবং ২৩জনকে সিজারিয়ান সেকশনে ডেলিভারি করানো হয়। এপর্যন্ত দু’শতাধিক করোনা সন্দেহভাজন মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে।এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮জনে। এদের মধ্যে শিশুসহ একই পরিবারের ৪জন, ২জন কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষী, ১জন চিকিৎসক, ২জন স্বাস্থ্যকর্মী ও ২জন পুলিশ সদস্য রয়েছেন। করোনা পজেটিভ নিয়ে ৫জন এবং সাসপেক্টেড ২ জন ভর্তি আছেন। বাসায় আইসোলেশনে আছেন ৩৫জন।

এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন জানান, তারা নিয়মিতভাবে রোগীদের নমুনা সংগ্রহ করছেন এবং সেই নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাচ্ছেন। নমুনা পরীক্ষায় যাদের করোনা পজেটিভ আসছে তাদের অনেককে হাসপাতালে পাঠাচ্ছেন। আবার অনেককে বাসায় আইসোলেশনে রাখছেন। তারা ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষনিক ওই সব রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। এসব করোনা রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য রোগীদের সেবাদানেও তাদের আন্তরিকতার কমতি নেই। ওই সব রোগীদের পূর্বেরমতই তাদের যত্মসহকারে সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, চিকিৎসক পেশা একটি সেবাধর্মী পেশা। তাই তার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কেউ যেন বিনা চিকিৎসা ফিরে না যায় সেদিকে সার্বক্ষনিক তদারকি করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *