করোনা: কেরানীগঞ্জে একই পরিবারের ৪ জনসহ আক্রান্ত ৮

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের ৪ জনসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন। এনিয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮জনে। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে একই পরিবারের ৪ জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চরকালিগঞ্জ তৈলঘাট এলাকায়। এ ৪ জনের মধ্যে রয়েছে স্বামী (৪৭) ও স্ত্রী (৪৫) এবং তাদের ১৩ বছর ও ২২ বছর বয়সী দুই ছেলে।

বাকী ৪ জনের ১ জনের বাড়ি একই থানার শুভাঢ্যা ইউনিয়নের বসুন্ধরা রিভারভিউ এলাকায় বয়স ৫৫বছর। অন্য ১ জনের বাড়ি শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় বয়স ৪৭ বছর। আরেকজনের বাড়ি কালিগঞ্জ তৈলঘাট বয়েজ ক্লাব এলাকায় বয়স ৩০ বছর। অপর ১ জনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের নজরগঞ্জ এলাকায় বয়স ৩০ বছর।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এতথ্যটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *