স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রোববার দুপুর দেড়টায় নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নে ১’শ ব্যাগ ও বিকেলে দোহারের নারিশা ইউনিয়নের ৪টি স্থানে ৩’শ ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব স্থানে আরও উপস্থিত ছিলেন বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগে সাবেক সদস্য রাহুল দাস, জাফর ইকবাল লাভলু, ঢাকা জেলা (দক্ষিণ) সহ-সভাপতি তানভীর আহমেদ বাবু, আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, দোহার উপজেলা সভাপতি বাসার চোকদার, নবাবগঞ্জ উপজেলা সহ-সভাপতি শেখ সুজন বাবু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিলিপ কুমার মন্ডল প্রমুখ।
