কেরানীগঞ্জে নতুন আরও ৩ জন করোনায় আক্রান্ত: বেড়ে এখন ২৭

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাাঁড়িয়েছে এখন ২৭জনে। তবে আজ বুধবার (১৫ এপ্রিল) যে ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তারা সবাই মহিলা।

তাদের ৩ জনের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে। এই ৩ জন করোনা রোগীদের মধ্যে ১ জনের বাড়ি জিনজিরা ইউনিয়নে, অপর ২ জনের ১ জনের বাড়ি আগানগর ইউনিয়নে এবং অন্যজনের বাড়ি শুভাঢ্যা ইউনিয়নে। এদের মধ্যে ২ জনকে কুর্মিটোলা কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫এপ্রিল জিনজিরা মডেল টাউন এলাকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কোন্ডা ,কালিন্দী ও শাক্তা ইউনিয়ন এখন চরম করোনা ঝুঁকিতে রয়েছে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জবাসী যদি ঘরে না থাকে এবং সামাজিক দুরুত্ব বজায় না রেখে চলে তাহলে এলাকায় করোনা সংক্রমন দ্রুত ঘটার সম্ভাবনা রয়েছে। তিনি কেরানীগঞ্জবাসীকে কষ্ট হলেও তাদেরকে ঘরে থাকার ও সামাজিক দুরুত্ব বজায় রেখে চলার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *