নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জের বলমন্তচর স্পোটিং ক্লাবের উদ্যোগে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থেকে ঐ এলাকার ১১ টি সমাজের শতাধিক মুসলিম ও হিন্দু পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করা হয়। প্রতি পরিবারে ৬ কেজি চাল, ২ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি ছুলা, ২ কেজি পেঁয়াজ দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল বলেন, করোনা ভাইরাস সংক্রমন আপদকালীন সময়ে সবক্ষেত্রের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বেকায়তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ গুলো। আমরা সংগঠনের মাধ্যমে তাদের কিছুটা সহায়তার চেষ্টা করেছি। সমাজের বিত্তবানসহ সামাজিক সংগঠন গুলো যে যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ান।
এসময় উপস্থিত ছিলেন বলমন্তচর স্পোটিং ক্লাবের সদস্য- সফিউর রহমান মন্টু, আশ্রাফ আলী বুলু, ওয়ায়দুল হোসেন সেন্টু, সালাউদ্দীন বাদল, মো. সাদেকুর রহমান, মো. কামরুজ্জামান, মো. রায়হান আলী, মঞ্জুর আলম, আব্দুল মজিদ, রাজু আহমেদ প্রমূখ।
