সিংগাইরে ১০ টাকা কেজি চালের অনিয়ম,৪৪ বস্তা চাল জব্দ, ডিলার আটক

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজি চাল বিতরণের সময় মজুদের সাথে মাস্টার রোলের সঙ্গে অসঙ্গতি পাওয়ায় রোববার সন্ধ্যায় ডিলার মো.আবু বক্কর ছিদ্দিক ওরফে বরকতকে আটক করা হয়। সোমবার (১৩ই এপ্রিল) সাড়ে ১২ টার দিকে এ বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.জাহাঙ্গীর হোসেন নববাংলা কে নিশ্চিত করেন।


উপজেলা সূত্রে জানা যায়, রবিবার সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.নাজিমউদ্দিনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলছিল । তিনি অফিসিয়াল কাজে উপজেলায় তার কার্যালয় আসেন। পরে মজুদকৃত চাল ও মাস্টাররোল গণনা করে বড় ধরনের অসঙ্গতি পায়। তারপর তাৎক্ষনিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.জাহাঙ্গীর হোসেনকে জানালে সে ঘটনাস্থলে গিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছায়ে মাস্টার রোল ও মজুদ গণনা করেন । পরে ৮৯ বস্তা চাল কম পায় এবং অবৈধভাবে মজুদ করা পাশ্ববর্তী রুম থেকে মার্চ মাসের বরাদ্দকৃত ৫০ কেজি ওজনের ৪৪ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেন ও ডিলারকে আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, খবর পেয়ে ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়ে ৩০ কেজি ওজনের ৮৯ বস্তা চালের অসঙ্গতি ও অবৈধভাবে মজুদ ৫০ কেজি ওজনের ৪৪ বস্তা চাল জব্দ করেছি এবং ডিলারকে আটক করা হয়েছে।
ওসি (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন,খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল আত্মসাৎ করা ও অবৈধ মজুদ রাখার অভিযোগে তাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *