রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার পাশে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ডিপিডিসি উলন গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, শনিবার বিকাল ৩ টা ৫৫ মিনিটে সেখানে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় বিকাল পৌনে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি  ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *