ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানাসহ ওই ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন
পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ)-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোতে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার স্বার্থে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *