সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নির্দেশনায় এবং শ্রীনগর উপজেলা যুবদল নেতা মো. রানা শেখের আয়োজনে কর্মসূচিটি পরিচালিত হয়। বিকেলে উপজেলার উত্তর কামারগাঁও পাকা ব্রিজ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল-আমীন বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যেকোনো মূল্যে এ ধরনের অপতৎপরতা রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মাসুদ রানা, উপজেলা যুবদল নেতা আরিফুজ্জামান আরিফ, শামীম শেখ, মিরাজ, সোহেল, ওবায়দুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজী শাহেদ এবং শ্রীনগর উপজেলা তাঁতীদলের সদস্যসচিব নুরুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *