সিংগাইর ইটভাটায় ভ্রাম্যমান আদালতে ৪ লাখ টাকা জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস,জেলা প্রতিনিধি(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। রবিবার(১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে মেসার্স আউয়াল ব্রিকস -১ এবং মেসার্স আওয়াল ব্রিকস -৩ নামক ২টি ইট ভাটার মালিককে এ অর্থদন্ড দেয়া হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এসময় সিংগাইর থানা পুলিশের এসআই মো.রেজাউল করিম-২ সঙ্গী ফোর্স নিয়ে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন ) আইন,২০১৩ অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *