গণআন্দোলনের মুখে যারা পালিয়ে গিয়েেেছ তারা দেশে আসুক এটা আইন চায় – -সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ গণঅন্দোলনের মুখে যারা পালিয়ে গিয়েেেছ তারা দেশে আসুক এটা আইন চায় । তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা কিছটা বিচারাধীন কিছুটা আদালত কর্তৃক রায় প্রকাশিত। অতএব তারা আইনের উদ্ধে না। পলাতকদের দেশে আসতে না করেছে কে তাদের দেশেই থাকা উচিৎছিল। তার বিরুদ্ধে বিচারের যে রায় আছে তা কার্যকর করবে দেশের সরকার এবং বিচার বিভাগ। মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগস্থলে ১৫১ মিটার দীর্ঘ কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন।
আজ রোববার (৮ নভেম্বর) বিকেলে সেতুর সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলা প্রান্তে পৃথকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *