ফিরোজ আলম বিপ্লব, টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) : “করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান এর সঞ্চালনায় এসময আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী,মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,প্রানী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খাঁন,আনসার ভিটিবি কর্মকর্তা মান্নান টঙ্গিবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্য গণ। দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরা হয়।
