শ্রীনগরে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামের একটি পিলার থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে যেকোনো সময় কুকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম নওপাড়া গ্রামের তাজুল মেম্বারের বাড়ীর সামনে পিলারে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।

স্থানীয় আমির হোসেন জানান, ৪৫ টি মিটারের জন্য স্থাপিত টান্সফরমারটি গতরাতে চোরেরা চুরি করে নিয়ে যাওয়ায় আমরা প্রায় আড়াইশ পরিবার বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছি। এতে আমাদের ফ্রিজে রাখা মাছ,মাংসসহ বিভিন্ন মালামাল পঁচে যাচ্ছে। পল্লীবিদ্যু কর্তৃপক্ষের নিকট দ্রুত টান্সফরমারটি স্থাপনের দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *