টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামাখাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেশনাল মাদরাসায় শুক্রবার জুমা নামাজের শেষে চেয়ারম্যান প্রার্থী কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামাল স্থানীয় মুসল্লীদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, বেশনাল মাদরাসার সাধারণ সম্পাদক ইসমাইল মৃধা, মালয়েশিয় যুবদল সহ- সভাপতি হাকিম দেওয়ান, স্থানীয় ইলিয়াস মেম্বার, শিবলু মিয়া, নিজাম মেম্বার, বিএনপি নেতা বাবুল হালদার, যুবদল নেতা আউয়াল হালদার, অনিক মৃধা, কবির শেখ, রিপন শেখ, শাহিন হাওদার,মিন্টু শেখসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শেখ জামাল বলেন, আমি আপনাদের সন্তান, আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে আগামীতে নির্বাচন করবো । আপনাদের দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন । আমি নির্বাচিত হলে আপনাদেন সব ওয়াদা পালন করবো । আপনাদের পাশে সব সময় থাকবো, মানুষ ভুল করতে পারে, আমার কোন ত্রুটি থাকিলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।
