ফয়সাল খান: ঢকার দোহারে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এই কর্মসূচি শুরু হয় পোষা প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদানের
মাধ্যমে।
টিকা প্রদান শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি দোহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে র্যালিটি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেনসহ প্রাণিসম্পদ দপ্তরের সকল সদস্যবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন জলাতঙ্ক প্রতিরোধের জন্য পোষা প্রাণীদের প্রতি বছর নিয়মিতভাবে জলাতঙ্ক টিকা প্রদান করার পরামর্শ দেন। তিনি বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ যা প্রতিরোধে সচেতনতা ও সঠিক সময়ে টিকাদান অপরিহার্য। তাই সাধারণ মানুষকে তাদের পোষা প্রাণীর নিয়মিত টিকাদান নিশ্চিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, সরকারের মহাপরিকল্পনার আলোকে ২০৩০ সালের মধ্যে পুরো বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জন করার পরিকল্পনা নিয়েছে , তবে এর জন্য ব্যাপক জনসচেতনতা প্রয়োজন।
