এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রোপনকৃত চারাগাছ তুলে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন গুরুত্বর হয়েছেন।
রোববার(২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মধ্য কামাগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত উজ্জ্বল বেপারী (৩২)কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এব্যাপারে উজ্জ্বল কিছুটা সুস্থ্য হয়ে আজ সোমবার বিকেলে নিজে বাদী মোশারফ বেপারীসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে সুত্রে জানা যায়, বসতবাড়ীর সীমানায় চারাগাছ রোপন ও পরে তুলে ফেলাকে কেন্দ্র করে ঘটনার দিন রোববার সন্ধার দিকে একই এলাকার মোশারফ বেপারী নেতুত্বে মোস্তফা, শাহিন ও সিজানসহ অজ্ঞাতনামা ৩/৪ জন হাতে লাঠিশোঠা, দা নিয়ে বেআইনীভাবে উজ্জলের বাড়ীতে ঢুকে মোশারফ বেপারীর হুকুমে উজ্জ্বলকে এলোপাতারী পিটিয়ে আহত করে এবং হামলাকারী মোস্তফা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মাথা ও হাতে গুরুতর জখম করে। এসময চারাগাছ তুলে ক্ষতি সাধন করে। আহতের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা খুন করার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ বেপারীর কাছেনজানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সকালে ঢাকা গিয়েছিলাম। ঘটনার সময় আমি ছিলাম না। রাতে বাড়ীতে আসছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এই ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা ককরা হবে।
